মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে সুলভ মূল্যে গরুর মাংস,দুধ ও ডিম বিক্রি অব্যাহত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
পবিত্র মাহে রমজানে দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের আমিষের চাহিদা পূরণে সিরাজগঞ্জে মাসব্যাপী সুলভ মূল্যে গরুর মাংস দুধ ও ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা ও সকল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরগুলোতে এই বিশেষ বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে – সুলভ মূল্যে ষাড় গরুর মাংস, দুধ ও ডিম বিক্রিকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম আনোয়ারুল হক, জেলা ট্রেনিং অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা, ভেটেরিনারি অফিসার ডা. তাপস কান্তি দত্ত এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আবু হানিফ প্রমুখ।

জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, রমজানের আগের দিন থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৫ রমজান পর্যন্ত। মোট ২৬ দিন ব্যাপী এই কর্মসূচিতে নির্ধারিত মূল্যে পণ্য পাচ্ছেন সাধারণ ভোক্তারা। পণ্যগুলোর বিক্রয়মূল্য হলো- গরুর মাংস: প্রতি কেজি ৬৫০ টাকা। তরল দুধ-প্রতি লিটার ৮০ টাকা।
ডিম: প্রতি পিস সাড়ে ৭ টাকা। সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর ও কাজিপুরসহ জেলার সকল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই সুলভ মূল্যের বাজার বসানো হয়েছে। বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সুলভ মূল্যে মানসম্মত পণ্য পেয়ে খুশি স্থানীয় শ্রমজীবী ও দুস্থ পরিবারগুলো।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০