মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

তাড়াশের মান্নান নগর এলাকায় রাজশাহীগামী বাস ও কলাভর্তি ট্রাকের সংঘর্ষে নিহত -১

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় রাজশাহীগামী একটি বাস ও কলাভর্তি একটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টার দিকে মান্নান নগর এলাকায় তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হন।নিহত চালকের নাম আলমাস আলী (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার দক্ষিণ খাসবাকুলিয়া গ্রামের শান্টু মিয়ার ছেলে।আলমাসের লাশ উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে ঢাকাগামী একটি কলাভর্তি ট্রাক এই মহাসড়কের উল্টোদিকে দাঁড়ায়। তখন রাজশাহীগামী একটি বাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানাতে পারবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০