মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন মাধায়নগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার সরকার

সেলিম রেজা, রায়গঞ্জ উপজেলা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ০৭ নং মাধায়নগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল বাশার সরকার ইউনিয়নবাসীসহ দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি পবিত্র ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনা করেন। একই সঙ্গে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মোঃ আবুল বাশার সরকার মাধায়নগর ইউনিয়নের একজন সুপরিচিত রাজনৈতিক কর্মী ও তরুণ সমাজসেবক। তিনি মাধায়নগর ইউনিয়নের কৃতি সন্তান এবং বিএনপির ত্যাগী ও বর্ষীয়ান নেতা, বারবার কারা নির্যাতিত মাধায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোঃ আবু ছাঈদ সরকারের ন্যায়নিষ্ঠ ও আদর্শবান পুত্র। পারিবারিকভাবে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি মাধায়নগর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মাধায়নগর ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক, তারাশ উপজেলা যুবদলের সদস্য এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দলের আদর্শকে ধারণ করে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মোঃ আবুল বাশার সরকার সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন। দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য তিনি এলাকাবাসীর কাছেও প্রশংসিত।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল বাশার সরকার বলেন, তিনি অতীতেও মাধায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। কিন্তু সে সময়কার ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, প্রভাব ও দুর্নীতির কারণে তিনি কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হন বলে দাবি করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, যদি ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে তিনি মাধায়নগর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার, কৃষি খাতের উন্নয়ন, যুব সমাজকে কর্মমুখী করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবেন। তিনি একটি উন্নত, আধুনিক ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাধায়নগর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, সাবেক যুব নেতা মোঃ আবু তাহের, ০৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফকরুল ইসলাম, মোঃ দেলবার হোসেন, মোঃ মাজনু মিয়া, মোঃ সামাদ, মোঃ সোহাগ, মোঃ আনিসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় মাধায়নগর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম বলেন, মোঃ আবুল বাশার সরকার ছোটবেলা থেকেই তার বাবার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। তিনি বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতি ও ফ্যাসিস্ট সরকারের নির্যাতন সহ্য করেও দলের জন্য কাজ করে গেছেন। তার মধ্যে নেতৃত্বের গুণাবলি, সততা ও মানুষের জন্য কাজ করার মানসিকতা রয়েছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে মাধায়নগর ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং জনগণ একজন সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষে মোঃ আবুল বাশার সরকার আবারও মাধায়নগর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি মাধায়নগর ইউনিয়নকে একটি উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করতে চান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০