সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বহুলীতে দেশ মাতৃকার ভূষির কারাখানায় ভ্রাম্যমানের অভিযানে লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

নজরুল ইসলাম :
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা এলাকায় লাইসেন্স ছাড়াই পুষ্টি ভূষি উৎপাদন এবং ভেজাল ও মিথ্যা তথ্যসম্বলিত মোড়ক ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ইমাজ তালুকদার শুভকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ডুমুর ইছা এলাকায় অবস্থিত মেসার্স মা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই পুষ্টি ভূষি উৎপাদন করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব সুবিধা না থাকা, পণ্যের ক্যাটাগরি পরিবর্তন করে উৎপাদন করা এবং পণ্যের মোড়কে মিথ্যা উপাদান উল্লেখ করে ভোক্তাদের আকৃষ্ট করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি বিধি-বিধান পূরণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রেখে সিলগালা করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়েসমিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মনজুরুল আলম কমল এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি সোহেল রানা। এ সময় একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০