মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ সদর উপজেলাধীন ৮ নং কাওয়াকোলা  ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  হতদরিদ্রদের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় ১৫৭০ জন  পরিবারের মধ্যে বিনামূল্যে   ১০ কেজি চাউল অসহায় দুঃস্থ, হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ উদ্বোধন কার্যক্রম  উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। সিরাজগঞ্জ সদর উপজেলা  নির্বাহী অফিসার  মামুন খান জানান, চাল বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।  ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। প্রত্যেক কার্ডধারী হতদরিদ্র পরিবার সঠিক মাপে ১০ কেজি করে চাল পাবে তা নিশ্চিত করা হচ্ছে। ঈদের আগেই সকল ইউনিয়ন পরিষদে   ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন করা হবে, যাতে দরিদ্র পরিবারগুলো আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।
এ বিষয়ে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ভুইয়া জানান, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের এই খাদ্য সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে   সিরাজগঞ্জ সদর  উপজেলা প্রশাসন কাজ করছে।” একই সাথে আমাদের  ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছর ন্যায়ে এ বছরেও ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এসময়  উপস্থিত ছিলেন  ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ভুইয়া,  ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (দুলাল), সাংবাদিক আমীর হোসেন চাঁন,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আলী আশরাফ সর্দার,ইউপি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০