সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু !

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় আপন দুই খালাতো ভাইয়ের মৃত্যু ঘটেছে । বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফে সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল আহম্মেদ (২০)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, দুপুরে আলফে সানি ও ফয়সাল আহম্মেদ উল্লাপাড়া ঘাটিনা রেলওয়ে ব্রীজ এলাকায় বেড়াতে আসে। একপর্যায়ে তারা ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া ঘাটিনা ব্রীজের উপর উঠে ঘোরাঘুরি করে। দুপুর দুইটা ১০ মিনিটের সময় ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন ঘাটিনা ব্রীজ এলাকায় পৌছলে আলফে সানি ও ফয়সাল আহম্মেদ ট্রেনের ধক্কায় আহত হয়। আলফে সানি ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত ফয়সাল আহম্মেদ উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তারও মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুইজনের মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০