মোঃ আলী আশরাফ : হাজী সাত্তার’র মানবিক কর্মকান্ড উদাহরন টেনে জুমা নামাজ পূর্বে আলোচনা করলেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সরকার।
আজ (২০ মার্চ ২০২৬), শুক্রবার জুমা নামাজ পু্র্বে সাড়ে ১২টায় আলোচনা শুরু করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সরকার। আলোচনায় সিয়াম, যাকাত, সিয়াম পরবর্তী শাওয়াল মাসের ৬টি সিয়াম, মানুষের মত মানুষ হতে হলে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। সকল মানুষকে মানবিক হতে হবে সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে মুফতি আব্দুল্লাহ সরকার।
মুফতি আব্দুল্লাহ সরকার আলোচনা করতে গিয়ে বলেন গত জুম্মায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বেশি মুসুল্লি অংশগ্রহন করায় মসজিদের পিছনের রাস্তায় আর্বজনা জায়গায় নামাজ আদায় করেছে। কষ্ট করে মুসুল্লিরা নামাজ আদায় করেছে, বিষয়টি আমি জানতাম না। আমার না জানার কারণে আমাকে সকলে আপনারা আমাকে মাফ করে দিবেন। গত জুম্মায় কষ্ট করে আর্বজনা জায়গায় নামাজ পড়ার খবরটি হাজী আব্দুস সাত্তার ভাই জানার পর,আজ শুক্রবার সকালে হাজী আব্দুস সাত্তার ভাই নিজ হাতে এবং তার সফর সঙ্গীদের নিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের কাছে হাজী আব্দুস সাত্তার ভাই ও তার সফর সঙ্গীদের জন্য সকলেই দোয়া করবেন। তিনি আরো আলোচনা করেন মহানবী (সা.) সময়ে রাস্তায় একটি কাটা সরিয়ে দেওয়ার কারণে বেহেশত নসিবের ঘোষনা এসেছে। অতএব আসুন, আমরা সবাই মানবিক মানুষ হই। মানুষ হিসেবে আমরা কোন মানুষকে কষ্ট দিবো না।
দুপুর ১.১৭ মিনিটে খুতবা শুরু করে জুমা নামাজ আদায় দেশ, জাতি কল্যাণ ও হাজী আব্দুস সাত্তার ও তার সফর সঙ্গীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।






