সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বিএল স্কুল ৯৬ ব্যাচ এর উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত 

মোঃ হোসেন আলী ছোট্ট :  বন্ধুত্বের বন্ধনে থাকবো মোরা একই সাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধুত্ব  জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুত্ব ছাড়া জীবন অসস্পূর্ণ। জীবনে চলতে গেলে ভালো বন্ধু খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুদের মাঝে সম্প্রীতি বজায় রাখতে আনন্দ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বি এল সরকারি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের  ছাত্রদের ঈদ পুণর্মিলনী ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৩ মার্চ ২০২৬) সকাল ১০ সাড়ে দশটায় বিএল স্কুল ৯৬ ব্যাচের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।  খেলার উদ্বোধন করেন বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন কমিটির আহবায়ক ও ৭৯ ব্যাচের ছাত্র  খ .ম রকিবুল হাসান রতন। 

প্রধান অতিথির বক্তব্যে খ .ম রকিবুল হাসান রতন বলেন- আমার অত্যন্ত প্রিয় বিএল স্কুলের ৯৬ ব্যাচের গর্বিত সদস্যবৃন্দ,আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আজকের এই প্রীতি ক্রিকেট ম্যাচ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কেবল একটি খেলাধুলা বা আনুষ্ঠানিক আয়োজন নয়—এটি আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ এবং অতীতের সেই সোনালী দিনগুলোকে আবারও স্মরণ করার এক অপূর্ব সুযোগ। জীবনের ব্যস্ততা আমাদের অনেক দূরে সরিয়ে দিলেও, এই ধরনের আয়োজন আমাদের আবার এক সুতোয় গেঁথে দেয়।

আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ৯৬ ব্যাচের আয়োজকদের, যারা এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন। খেলাধুলা যেমন শরীর ও মনকে সুস্থ রাখে, তেমনি এই পুনর্মিলনী আমাদের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে।

পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পাই। আমি আশা করি, ভবিষ্যতেও আপনারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন এবং সমাজের কল্যাণে আরও ইতিবাচক ভূমিকা রাখবেন।

সবশেষে, আমি এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিএল স্কুল ৯৬ ব্যাচের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  বিএল স্কুল ৯৬ ব্যাচের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ।

ধারা ভাষ্যকার  হিসেবে ছিলেন সালেহীন মাহমুদ অনু।

এসময়ে উপস্থিত ছিলেন বিএল স্কুল ৯৬ ব্যাচের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ খান শাহানুর, কোষাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, ৯৬ এসএসসি ব্যাচের  সিরাজগঞ্জের এডমিন  নূরে – ই রাব্বি,  ক্রীড়া সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুকুল,  হোসেন,দপ্তর সম্পাদক খন্দকার শরীফ আহমেদ, সদস্য সুমীর কল্লোল, রাজ মোহাম্মদ তরফদার, নূরে -ই ইলাহি, মীর রাসেল  কবীর শান্ত, ইমরুল কাওসার শিপলু, মোঃ শাহদত হোসেন, কে এম ইনাম আহমেদ, মোঃ শামসুল আলম প্রমূখ।

খেলা শেষে প্রতিযোগিদের হাতে সন্মাননা স্মারক প্রদান করা হয়। 

,

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০