মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শাহজাদপুরে জাতীয় নির্বাচনে আনসার সদস্যদের খাবার সরবরাহে অনিয়ম ও বরাদ্ধকৃত টাকা আত্মসাতের অভিযোগ

সেলিম তালুকদার,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭-সিরাজগঞ্জ, ৬ শাহজাদপুর আসনে নির্বাচনে আনসার ২০৮০জন সদস্যদের দায়িত্ব পালন করেন। দায়িত্বরত এই আনসার সদস্যদের  মাঝে খাবার সরবরাহে নানা অনিয়ম এবং এই খাতের বরাদ্দ থেকে কয়েক লাখ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে  খাবার সরবরাহের দায়িত্বে থাকা  উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক  মো: সাদিকুল ইসলামের বিরুদ্ধে। 

জানা গেছে,নির্বাচনের আগের রাত,নির্বাচনের দিন সকাল,দুপুর ও রাত ৪বেলা  মিলে আনসার সদস্যদের জন্য  প্রতিজনের খাবার বাবদ বরাদ্দ ছিলো ৫০০ টাকা। ভ্যাট ট্যাক্স বাদে ৪২৫ টাকা। কিন্তু  নির্বাচনের আগের রাত, নির্বাচনের দিন সকাল,দুপুর এই  তিনবেলা খাবার দিয়ে রাতের খাবার না দিয়ে  কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শাহজাদপুর আনসার ভিডিপি কার্যালয়ের  প্রশিক্ষক মো: সাদিকুল ইসলামের বিরুদ্ধে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য জানান, খাবারের মান নিয়ে ছিলো নানা প্রশ্ন? সকালে ছিলো ডিম খিচুড়ী বাকী দু বেলা ভাত একপিচ বয়লার মুরগির মাংস আর সবজি।

গুধিবাড়ী ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার সদস্য জানান তাঁরা ৩ বেলা খাবার পেয়েছেন। খাবার বাবদ কোন অর্থ পাননি। কৈজুরী ইউনিয়নের গোপালপুর ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আরেক আনসার সদস্য জানান, খাবার পেয়েছি ৩ বেলা, ৪ বেলা খাবারের বিষয় জানি না।

অনুসন্ধানে জানা গেছে এই সরবরাহ করা শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের শাহ মখদুম হোটেল থেকে এই খাবার নিয়ে তা  কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। হোটেলের মালিক মো. এলাহী শেখের  সাথে কথা হলে তিনি জানান  ৩ বেলা তাঁর হোটেল থেকে খাবার নেওয়া হয়। খাবার বাবদ কত বিল নিয়েছেন এমন প্রশ্নের জবাবে স্পষ্ট  কিছু বলেনি।

এ ব্যাপারে মো: সাদিকুল ইসলামের সাথে কথা বলতে মুঠোফোনে কল করলে তিনি বলেন খাবারের হিসাব ক্লোজ হয়ছে এই বলে  ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে তাঁর অফিসে গেলে এই তথ্য দিয়ে কি করবেন প্রতিবেদককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। কত বেলা খাবার দেওযার কথা  ছিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ৩ বেলা  তাই ৩ বেলা খাবার সরবারাহ করা হয়েছে। পরে ৪ বেলা খাবার দেওয়ার কথা ছিলো তা স্বীকার করেন। একবেলা খাবার কম দেওয়া হলো কেন এর কোন সদুত্তর দেয়নি।

তথ্য সংগ্রহকালে সাংবাদিকের সাথে অসহযোগিতা মুলক  আচরন করেন এই কর্মকর্তা। পরে সংবাদ প্রকাশ না করতে বিভিন্ন মারফতে তদবির করান তিনি।

এই ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা  মোছা: নুরবানু আখতার প্রথমে  কথা বলতে রাজি হননি।পরে তিনি জানান খাবার দেওয়ার কথা ছিলো ৪ বেলা। তাহলে ৩ বেলা খাবার সরবরাহ করা  ন্যায় কি অন্যায়,এমন প্রশ্নের উত্তর না দিয়ে কার্যালয় ত্যাগ করেন তিনি

 মুঠোফোনে যোগাযোগ করা হলে আনসার ও ভিডিপি সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান জানান, তদন্ত টিম গঠন করে বিষয়টি  তদন্ত করা হবে

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০