ছাম্মি আহমেদ আজমীর :
সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আলোচনা সভা,নাট্য পরিবেশনা ও মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান।স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষ,নাট্যকর্মী ও শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর মিলনমেলায়।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরের পৌর মুক্তমঞ্চ,বাজার স্টেশন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি মো.গোলজার হোসেনের সভাপতিত্বে ও নাট্যচক্র থিয়েটারের সাধারণ সম্পাদক ইমরান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিম বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন,নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়,এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। একটি সুস্থ,সচেতন ও মানবিক সমাজ গঠনে নাট্যচর্চার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই।

তিনি আরও বলেন,সিরাজগঞ্জের নাট্যকর্মীরা দীর্ঘদিন ধরে যে সাংস্কৃতিক ঐতিহ্য লালন করে আসছেন তা সত্যিই প্রশংসনীয়। এই ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা ও সাংস্কৃতিক পর্ব আলোচনা পর্বে বক্তারা সমাজে মানবিক চেতনার বিকাশ,সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং তরুণদের নাট্যচর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নাট্যচর্চা সমাজকে আলোকিত, সচেতন ও মানবিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক জোট ও নাট্য ফেডারেশনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য: আলোচনা শেষে মঞ্চস্থ হয় মনোমুগ্ধকর নাট্য পরিবেশনা যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি আয়োজিত সংগীতানুষ্ঠানে দেশাত্মবোধক ও আধুনিক গানের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানটির আয়োজন করে সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল নাট্যচক্র
(গ্রুপ থিয়েটার) সিরাজগঞ্জ।






