মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু। এতে স্থানীয় সাংবাদিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
শুক্রবার তিনি পত্রিকাটির মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস. এম. জালাল উদ্দীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানান।
নতুন দায়িত্ব পাওয়ার পর আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র পাঠকের সামনে তুলে ধরতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি আরও জানান, স্থানীয় জনগণের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।
এদিকে, পত্রিকার সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে জুড়ী উপজেলার সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ হবে।






