সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মৌলভীবাজার প্রেসক্লাবে ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য, লেখক, গবেষক ও কলামিস্ট সাদেক আহমদের রচিত ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ ২০২৬) রাত ৮টায় মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রন্থ প্রকাশনা কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও সমাজকর্মী মু. ইমাদ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রন্থের প্রণেতা সাদেক আহমদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, এনটিভির স্টাফ রিপোর্টার ও ইত্তেফাকের প্রতিনিধি এস. এম. উমেদ আলী এবং বিশিষ্ট ব্যাংকার ও আইনজীবী মোস্তাক আহমদ বড় ভূইয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি ও আবৃত্তিশিল্পী সুফি চৌধুরী, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো. শাজাহান মিয়া, মনুবার্তার সম্পাদক মো. জসিম উদ্দিন, মৌলভীবাজার সমাচারের সম্পাদক, কবি ও ছড়াকার আব্দাল মাহবুব কোরেশী, মো. মোক্তাদির হোসেন, মামুনুর রশিদ মছু, সাংবাদিক ময়নুল ইসলাম চৌধুরী, দেওয়ান মুনাকিব চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জহির খান ও সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অনেকে।

বক্তারা বলেন, ইতিহাসভিত্তিক এ গ্রন্থটি পাঠকদের মাঝে উসমানীয় সাম্রাজ্যের উত্থান ও পতনের বিভিন্ন দিক তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা লেখকের গবেষণাধর্মী কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও কাজ প্রত্যাশা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০