মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ পৌর শহরের মালসাপাড়া নিবাসী মরহুম সুজাবত আলী আকন্দ এর দ্বিতীয় সন্তান ও শহর বিএনপি র সাবেক সদস্য সচিব, ও, জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নূরাল গত ৩১ মার্চ মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত ১১ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার ( ০১ এপ্রিল ২০২৬) বাদ জোহর মরহুমের নামাযে জানাযা শেষে মালশাপাড়া পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে নুরুল ইসলাম নুরালকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাযা পূর্বক এক সংক্ষিপ্ত স্মতিচারণ করে মরহুমের জীবন ও কর্মময় জীবনের উপরে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মোকাদ্দেস আলী, । এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট, মোঃ আলমগীর হোসেন আলম, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান, মরহুমের ভাতিজা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, সহ মরহুমের সকল আত্মীয়-স্বজন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিদগণ উপস্থিত ছিলেন।

মরহুম নুরুল ইসলাম নূরাল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি’র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। জানাযায় নামায পরিচালনা করেন সয়াধানগড়া মিফতাহুল উলুম কওমীয়া হাফিজিয়া লিল্লাহ বডিং মাদ্রাসা সহকারী শিক্ষক হাফেজ আহসান।






