সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মাদ্রাসা উলুমিদ্বীয়া মারকাজ মসজিদে জুম্মার নামাজ আদায় ও মুসল্লিদের সাথে রাসিক প্রশাসকের কুশল বিনিময়


মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরীর মাদ্রাসা উলুমিদ্বীয়া মারকাজ জামে মসজিদ ও হাফেজি মাদ্রাসায় জুম্মার নামাজ আদায় করেছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম (মিলু)।
নামাজ পরবর্তী সময়ে প্রশাসক মাহফুজুর রহমান রিটন মাদ্রাসার এতিম শিশুদের কাছে যান এবং তাদের পড়াশোনা ও সার্বিক খোঁজখবর নেন। শিশুদের জীবনমান উন্নয়ন ও মাদ্রাসার কল্যাণে আগামীতে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, নগরীর প্রতিটি স্তরের মানুষের সেবা নিশ্চিত করা এবং এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি নগরীর উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কুশল বিনিময়কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০