সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রাজশাহীতে মাদক,ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার ও পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে রাত রাত পৌনে ১২টায় পৃথক দুই স্থান থেকে গ্রেফতার ও পরিত্যাক্ত অবস্থায় ককটেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রায়হান আলী (২৬), ও মোঃ ইনতাজুল হোসেন (২৬), তারা উভয়েই চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে চারঘাট থানার ইউসুফপুর এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৪ বোতল ফেনসিডিল-সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি।
একই দিন রাত পৌনে ১২টায় চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের দেয়াল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ঘটনায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
গ্রেফতারকৃতদের মাদক কারবারীদের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে চারঘাট থানা পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০