সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

দক্ষিণ বড়ধামাই হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে শিক্ষার্থী নিখোঁজ, ১০ ঘণ্টা পর সিলেট থেকে উদ্ধার

এস.এম. জালাল উদদীন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার দক্ষিণ বড়ধামাই গ্রামের হজরত বোতাই শাহ (রহ.) মাজার সংলগ্ন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ ঘণ্টা নিখোঁজ থাকার পর তাকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ৩ এপ্রিল শুক্রবার ভোরবেলা ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী মাদ্রাসার মেসে সহপাঠীদের ঘুমন্ত অবস্থায় রেখে কাউকে কিছু না জানিয়ে বাইরে বের হয়ে যায়। পরে মাদ্রাসার দুই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে ৩ জনের একটি দল শিশুটিকে আটক করে একটি কালো গাড়িতে তুলে সিলেটের উদ্দেশ্যে নিয়ে যায়। এ সময় শিশুটিকে অজ্ঞান করা হয় বলেও তারা দাবি করেছে।

ঘটনার কয়েক ঘণ্টা পর বিকেলে সিলেট এলাকায় স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ হওয়া শিক্ষার্থীর বাড়ি জুড়ী উপজেলার হালগড়া গ্রামে। তার পিতা একজন প্রবাসী।

এদিকে, এ ঘটনার পর মাদ্রাসায় অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রাসা কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা কামনা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০