মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),সিরাজগঞ্জ-এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : ০৬ এপ্রিল ২০২৬ খ্রি: সোমবার সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), সিরাজগঞ্জ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়, ডিআইও-১ ও ডিআইও-২, ডিএসবি, সিরাজগঞ্জ। 

তাঁরা বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথির স্মৃতি রোমন্থনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার  জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। পুলিশ সুপার মহোদয়সহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী অতিথির ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা  একজন সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ অফিসার হিসেবে সিরাজগঞ্জ জেলায় সুনামের সাথে চাকুরী করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও শুভকামনা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০