সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

শাহজাদপুরে মাদক কারবারি স্বামীর পরে স্ত্রীকে গ্রেফতার

সেলিম তালুকদার: সিরাজগঞ্জ (শাহজাদপুর) উপজেলা প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিচ ইয়াবা সহ লাকি আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) শাহজাদপুর পৌর শহরের শেরখালি উকিল পাড়া মহল্লার ভাড়া বাসার সামনে থেকে তাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাকি আক্তার দ্বারিয়াপুর গ্রামের কুখ্যাত মাদক সম্রাট সৈকত খান লোদী (সাগর) এর স্ত্রী। তার স্বামীও ইয়াবা বিক্রির দায়ে সাগর বর্তমানে কারাগারে রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় শেরখালি উকিল পাড়ার ভাড়া বাসার সামনে সে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। মাদক বিরোধী অভিযানে অংশ নেয় শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আজিজুল হক, মোঃ এরশাদুল হক, মোঃ মন্তাজ আলী, সহকারী উপ-পরিদর্শক মোঃ রাজু আহমেদ ও রুবিনা খাতুন।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল মাদক বিক্রেতা লাকি আক্তারকে ২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। আজ শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০