সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

নওগাঁয় ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : এস এ উজ্জ্বল, :: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের সংকট সৃষ্টি ও অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।  বুধবার(৮ এপ্রিল ২০২৬) জেলার মুক্তির মোড়ে ক্যাবের নওগাঁ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

 ক্যাবের নওগাঁ জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন , জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নারী নেত্রী নাইস পারভীন, ছাত্রফন্ট নেতা মিজানুর রহমান প্রমুখ। ক্যাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, সরকার ভোজ্য তেলের দাম বৃদ্ধি না করলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করছেন। 

অসাধু ব্যবসায়ীরা ১৯৫ টাকার ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম স্থানভেদে ২১৫ টাকা থেকে ২২৫টাকা নিচ্ছেন। অসাধু ব্যবসায়ীদের এ কারসাজি থেকে ভোক্তাদের রক্ষার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানান মানব বন্ধনের বক্তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০