সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

কাজিপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের তেকানিতে মুক্তিযোদ্ধাকে শারীরিক হেনস্থা ঘটনায় দায়েরকৃত মিথ্যা মামলা দাবি করে দ্রুত তা প্রত্যাহার করতে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা‌ ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকালে তেকানি ইউনিয়নের পানাগাড়ি বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের দায়েরকৃত মামলার আসামি সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা ওলামা দলের সাবেক সহ-সভাপতি, এবং কান্তনগর গ্ৰামের বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, বাজারে একটি চা স্টলের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পারি আমিনুল ইসলাম আমীর মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে আমার নেত্রীকে নিয়ে বিভিন্ন ভাষা প্রয়োগ করছে, পাশাপাশি আমার ছেলেও এসে বলে, আমার নেত্রী নাকি ভারতে নস্টামি করছে, এ সব কথা বলা হচ্ছে, আমি সহ্য করতে না পেরে তাকে ধাওয়া করি, সে পালিয়ে যায়, ভ্যান না কার সাথে ধাক্কা লেগে মাথায় না কোথায় ব্যথা পেয়েছে আমি জানি না, পরবর্তীতে আমার নামে মামলা করে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। অন্যতম আয়োজক তেকানি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, আইনুল হক মাস্টার ঘটনা উল্লেখ করে বলেন, ঐ বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের বিরুদ্ধে আমাদের অজান্তে মামলা দায়ের করে, গত ৫ এপ্রিল মিমাংসার তারিখ ছিলো, তারা কেউ উপস্থিত ছিলেন না। এই মিথ্যা মামলা যেনো অতি তাড়াতাড়ি তুলে নেয়, এবং পুলিশ যেনো আসামীদের হয়রানি না করে।

উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনের বক্তব্য অনুযায়ী চরাঞ্চলের ৬ টি ইউনিয়নের বিএনপি দলীয় নেতাকর্মীরা মিথ্যা মামলার প্রতিবাদে উপস্থিত হয়েছেন। নিশ্চিতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আঃ রশিদ ভিলুসহ উপস্থিত জনসাধারণ মিথ্যা মামলা প্রত্যাহারের পক্ষে শ্লোগান দেন।

এই সময় মানববন্ধনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ জন ও দলীয় নেতাকর্মীরা এটাকে নিষিদ্ধ ঘোষিত আগামী লীগের প্রেতাত্মাদের কারসাজি বলে উল্লেখ করেন।

তেকানি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
আলহাজ্ব খোশমাহমুদ সরকার মামলা প্রত্যাহারে প্রশাসন ও দলীয় উঁচু পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে আনুমানিক ৫ ফেব্রুয়ারি উপজেলার চরাঞ্চলের তেকানি ইউনিয়নের পানাগাড়ী বাজারে একটি চায়ের দোকানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম আমিরকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির দায়ে জেলা ওলামা দলের নেতা জহুরুল ইসলামের নেতৃত্বে লাঞ্ছিত করা হয়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষে মামলা দায়ের করা হলে আদালত গ্ৰেফতারি পরোয়ানা জারি করে। মামলাটি বিচারাধীন রয়েছে। দায়েরকৃত মামলাকে মিথ্যা দাবি করে দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০