সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে রাজনৈতিক মামলা প্রত্যাহারে আবেদন শুরু‎,চলবে ৩০ এপ্রিল পর্যন্ত


‎নজরুল ইসলাম:
‎রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের লক্ষ্যে আবেদন গ্রহণ শুরু করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
‎গত বুধবার (৮ এপ্রিল ২০২৬) জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের চলতি বছরের ৩ মার্চ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ মার্চ প্রজ্ঞাপনের আলোকে জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ সময়কালে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ পর্যালোচনা করে প্রত্যাহারের সুপারিশ করতে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
‎এ প্রেক্ষিতে, যারা রাজনৈতিক হয়রানির শিকার হয়ে মামলা মোকাবিলা করছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট মামলার এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
‎আগ্রহী আবেদনকারীদের এপ্রিল ৩০ তারিখের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ বরাবর আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০