সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

পঞ্চগড় সীমান্তে ভারতীয় মালামাল জব্দ বিজিবি’র

পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড় জেলায় বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

 শুক্রবার (১০ এপ্রিল ২০২৬)বোদা উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করে বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) আওতাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্তের মেইন পিলার ৭৭৫ এর ১১ নম্বর সাব-পিলার থেকে প্রায় আটশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাওতরী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ জব্দ করা হয়।

অপরদিকে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার ৭৭৮ থেকে প্রায় পাঁচশ’ গজ অভ্যন্তরে অমরখানা এলাকায় চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। একপর্যায়ে চোরাকারবারীরা একটি গরু ফেলে পালিয়ে যায়। পরে গরুটি জব্দ করে বিওপিতে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানসহ অপরাধ নির্মূলে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন। জব্দকৃত মাদক ও গরুর বিষয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০