সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে পৌরসভা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ‌পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। পৌর ১ ও পৌর ২ ক্লাস্টারের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল এতে অংশগ্রহণ করে।
খেলায় সভাপতিত্ব করেন হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরীনা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলু রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম এবং অরুণ দেবনাথসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলু রহমান তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ করে তোলে। এ ধরনের টুর্নামেন্ট তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলার সার্বিক দায়িত্ব পালন করেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, যার মধ্যে ছিলেন আব্দুস সালাম তালুকদার ও গোলজার হোসেন। ম্যাচ পরিচালনা করেন হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টাফ সদস্য মোঃ সেখ রাসেল।
ফাইনাল খেলায় বালক বিভাগে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় সয়াগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অন্যদিকে বালিকা বিভাগে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বা‌লিকা বিভাগে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০