সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী অভিযাত্রী সংসদ ক্লাবের বহুতল ভবন নির্মাণের নকশা ও কাগজ পত্র গ্রহণ
মৌলভীবাজারে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন ভিপি অমর কৃঞ্চ দাস
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

সিরাজগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

 মোঃ হোসেন আলী ছোট্র : সিরাজগঞ্জে কেন্দ্রীয় ঘোষিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৫ টায় পৌর শহরের দরগাহ রোডস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সামনে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা আমীর মোঃ আব্দুল লতিফ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা নায়েবে আমীর অধ্যাপক মোঃ আলী আলম ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা নায়েবে আমীর মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা সহ সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম,

এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখা সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিয়ন, যুগ্ন সদস্য সচিব হযরত আলী ওসমান,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা সেক্রেটারি মোঃ মোস্তফা মাহমুদ,  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখা আব্দুল আজিজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা  সভাপতি  মোঃ হাবিবুল্লাহ সহ সিরাজগঞ্জ সদর উপজেলা নায়েবী আমীর মোঃ আনোয়ারা হোসেন,  শ্রমিক কল্যাণ ফেডারেল এর সভাপতি এডভোকেট সাইদুর রহমান,সহ নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃাগণ বক্তব্যকালে নেতৃবৃন্দে বলেন,গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হোন। বিএনপি সরকার কোন সংস্কার চায় না এবং কেন বিএনপি সরকার ক্ষমতার জোরে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করছে। তাদের প্রতিটি পদক্ষেপই আজ জনস্বার্থের পরিপন্থী।আপনারা অবগত আছেন যে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একইসাথে জাতীয় সংসদ এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের রায় দিয়েছিল। জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭ জন প্রতিনিধি দুটি শপথ নিলেও, বিএনপি গণভোটের রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে।

পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও, সরকার তা উপেক্ষা করে গত-১৫ মার্চ ২০২৬ সংসদে লোকদেখানো সংবিধান সংশোধন সম্পর্কিত ‘সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেয়। আমরা বিশ্বাস করি, সংবিধানের কাঠামোগত আমূল সংস্কার ছাড়া নিছক সংশোধনীতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। তাই সরকারের এই গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে ঐদিন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে এবং সংসদ ও রাজপথে জনরায় বাস্তবায়নের আপসহীন লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করছে।

বিক্ষোভ মিছিলটি দরগাহ রোড দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মুজিব সড়ক নাজমুল চত্বর হয়ে এস এস রোড বাজার স্টেশন দিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০