সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে বাড়ছে চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

সোহান সেখ :

সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে রাতের বেলায় বাড়িঘরে চোরের হানা বৃদ্ধি পাওয়ায় এলাকায় বিরাজ করছে চরম নিরাপত্তাহীনতা।

সম্প্রতি ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া এলাকায় একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আজাদুর রহমান জানান, গত ৯ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে তিনি বাড়ির বাইরে থাকাকালে দুর্বৃত্তরা পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করে। পরে ঘরের তালা ভেঙে নগদ প্রায় ২৫ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

তিনি আরও জানান, এর আগেও তার বাড়িতে চুরির চেষ্টা হয়েছিল এবং আশপাশের কয়েকটি বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে চুরির ঘটনা আরও বেড়ে যেতে পারে। তাই এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-আমিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০