সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রুচি বৈশাখী উৎসবে পাবনায় মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস,ইমরান,ঐশী ও মন্দিরা

পাবনা জেলা প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের সাক্ষী হতে যাচ্ছে পাবনাবাসী। এবারের বৈশাখী উৎসবে সুরের মায়াজাল ছড়াতে পাবনায় আসছেন দেশের কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমস। তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, ফাতিমা তুয যাহরা ঐশী এবং নৃত্যশিল্পী ও অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।
১৪ এপ্রিল (১লা বৈশাখ) সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টায় শুরু হবে এই বিশাল কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই কনসার্টের আয়োজন করেছে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি। ‘হৃদয় নাচে বৈশাখী সাজে’ এই শ্লোগানে প্রতি বছরের ন্যয় এবারও এই বৈশাখী কনর্সাটের আয়োজন করা হয়েছে। রুচি বৈশাখী উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।
নগর বাউল জেমস বহু বছর পর পাবনার মঞ্চে গান গাইবেন জেমস। তাঁর জনপ্রিয় গান ‘পদ্ম পাতার জল’, ‘মা’, ‘ভিগি ভিগি’ শোনার জন্য পাবনার সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

ইমরান ও ঐশী বর্তমান প্রজন্মের হার্ট থ্রব ইমরান তাঁর রোমান্টিক গান এবং ঐশী তাঁর ফোক ও আধুনিক গানের ডালি নিয়ে হাজির হবেন। মন্দিরা চক্রবর্তী মঞ্চে নজরকাড়া নাচের মুদ্রায় দর্শকদের মুগ্ধ করবেন এই জনপ্রিয় অভিনেত্রী।
উৎসবকে ঘিরে পাবনা জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা চত্বর ও এর আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ বিপুল সংখ্যক পুলিশ ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। শহরের ট্রাফিক ব্যবস্থায়ও আনা হয়েছে বিশেষ পরিবর্তন।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, “পাবনার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও উৎসব কে ঘিরে শহর জুড়ে সাজ সাজ রব পড়ে গেছে। জেমস সহ তারকা শিল্পীদের আগমন এই উৎসবের আমেজ কে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”
পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, এডওয়ার্ড কলেজের কনসার্টকে ঘিরে চার স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। সিসিটিভি স্থাপনসহ সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়েছে।

কনসার্টের আয়োজক স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, নতুন বছরকে বরণ করতে এই বৈশাখী উৎসব। এই আয়োজনে পাবনার লক্ষ মানুষ উপভোগ করে থাকে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এই আয়োজন।
কনসার্টের আয়োজক স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু বিকেলে এডওয়ার্ড কলেজ মাঠ পরিদর্শন করেন। এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, অঞ্জন চৌধুরী পিন্টুর ছেলে আরমান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন, পাবনা জেলা বিএনপি নেতা নুর মোহাম্মদ মাসুম বগা, আনিছুল হক বাবু, জেলা যুবদল সভাপতি হিমেল রানা প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০