কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- দীর্ঘদিন পর সিরাজগঞ্জের কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে সকালে একটি আনন্দ র্যালী বের হয়।
শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা র্যালীটি নিয়ে কলেজটির প্রতিষ্ঠাতা বেগম শ্যামলী আফজালের বাড়িতে যান। সেখানে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা ও কলেজটির প্রতিষ্ঠাতা শ্যামলী আফজালকে সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মহসিন রেজা, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মো. ওয়াহিদুজ্জামান মিনু, শিক্ষক প্রতিনিধি মো. নাজমুল হক, মোছা. সাবেরা সুলতানা তিথি, আহসান হাবিব রিজভী প্রমুখ। পরে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়।
এরপর বেলা ১১টায় কলেজে পান্তা ভাতের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা আসেন কলেজটির আয়োজনে অংশ নিতে। তার সাথে ছিলেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ এনায়েতুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে সবাই মিলে কাজিপুরের ঐতিহ্যবাহী পিটুলী ভোজ হয়।






