সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে সাংবাদিক মোঃ সাগর শেখ-এর মায়ের ইন্তেকাল,গণমাধ্যমকর্মীদের শোক

ছাম্মি আহমেদ আজমীর :
গভীর শোক,বেদনা ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে,সিরাজগঞ্জ নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার মোঃ সাগর শেখ-এর পরম স্নেহময়ী মমতাময়ী ও শ্রদ্ধেয় মা গতকাল রাত ১১টায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় পূর্ণ বাসন জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে অসংখ্য স্বজন,শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে পৌর মালশাপাড়া কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সিরাজগঞ্জ নিউজ পোর্টালের পক্ষ থেকে বলা হয় সাংবাদিক মো: সাগর সেখ এর মমতাময়ী মা এই চলে যাওয়া শুধু একটি পরিবারের নয় বরং একটি ভালোবাসার আশ্রয়ের শূন্যতা তৈরি করলো। তার স্নেহ,মমতা,আদর ও আত্মত্যাগের স্মৃতি পরিবারসহ সকলের হৃদয়ে আজীবন অম্লান হয়ে থাকবে। আমরা সিরাজগঞ্জ নিউজ পোর্টাল পরিবার এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা। মহান আল্লাহ তায়ালার দরবারে আমাদের একান্ত প্রার্থনা তিনি যেনো মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য,শক্তি ও তৌফিক দান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০