মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নিঃস্বার্থ ভালোবাসায় অসহায় প্রাণীদের আশ্রয় সিরাজগঞ্জের মো.ইমরান মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

ছাম্মি আহমেদ আজমীর :

ব্যস্ত শহরের কোলাহলের মাঝেও কিছু মানুষ নীরবে লিখে যান মানবতার গল্প। সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি এলাকার এমনই এক হৃদয়বান মানুষ মো. ইমরান যিনি নিজের স্বার্থ ভুলে অসহায় অসুস্থ কুকুর ও বিড়ালদের পাশে দাঁড়িয়েছেন এক নিঃস্বার্থ অভিভাবকের মতো।রাস্তার ধুলোয় পড়ে থাকা অসুস্থ, ক্ষুধার্ত কিংবা আহত প্রাণীগুলোর আর্তনাদ অনেকেই শুনেও না শোনার ভান করেন। কিন্তু মো. ইমরানের হৃদয় সেসব আর্তনাদ এড়িয়ে যেতে পারে না। তিনি ছুটে যান তাদের কাছে নিজের সাধ্যমতো চিকিৎসা সেবা আর ভালোবাসা দিয়ে চেষ্টা করেন নতুন করে বাঁচার সুযোগ করে দিতে।

কখনো নিজের অর্থ দিয়ে ওষুধ কিনে কখনো নিজের হাতে সেবা দিয়ে দিনের পর দিননিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। কোনো প্রচার নয় কোনো স্বীকৃতির প্রত্যাশা নয় শুধু মানবিক দায়বদ্ধতা আর ভালোবাসাই তাকে চালিত করে। তার এই নীরব সংগ্রাম যেন মানবতার এক জীবন্ত প্রতিচ্ছবি।

স্থানীয়রা বলেন, অনেক সময় গুরুতর অসুস্থ প্রাণীদের তিনি একা সামাল দেন রাত জেগে সেবা করেন সুস্থ না হওয়া পর্যন্ত তাদের ছেড়ে যান না। এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই বিরল যেখানে মানুষই মানুষকে ভুলে যায় সেখানে তিনি ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন অবহেলিত প্রাণীদের মাঝে।সমাজে এমন মানবিক মানুষই আমাদের অনুপ্রেরণা। মো. ইমরানের এই মহান উদ্যোগ শুধু প্রশংসার দাবিদার নয় বরং আমাদের সকলের জন্য এক বড় শিক্ষামানবতা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় তা ছড়িয়ে দিতে হয় সকল জীবের প্রতি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০