সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

নওগাঁয় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার মান্দা উপজেলায় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘নারী সমাবেশ’ আজ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ এ সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা এবং স্বাগত বক্তব রাখেন জেলা তথ্য কর্মকর্তা বোরহান আহমেদ।

প্রধান অতিথি’র বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘নারীরা আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব সব ক্ষেত্রেই তারা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ নারীর জন্য গাড়ি, কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, ফ্যামিলি কার্ডসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি নারীদের স্বাবলম্বী করে তুলছে।’

তিনি আরও বলেন, ‘একটি উন্নত বাংলাদেশ গড়তে নারীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মাদক, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। নারীরা যদি সচেতন হন, তাহলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না।’

অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

জেলা তথ্য অফিস আয়োজিত এবং আইওরপাড়া উচ্চবিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০