সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বগুড়া সফর ঘিরে সিরাজগঞ্জে জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাম্মি আহামেদ আজমীর : :

আগামী ২০ এপ্রিল দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজের পৈতৃক নিবাস বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৭ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা বেড়েছে। সফর সফল করতে ইতোমধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১১ঘটিকায় সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  সভায় আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া যাত্রাপথে সিরাজগঞ্জে যমুনানম সেতু পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত রাস্তার দুই পাশে সৃশৃঙ্খলভাবে দাড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর কার্যক্রমকে সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর এই সফর উত্তরবঙ্গের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। তাই সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে হবে। এ সময় নেতারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা নিজেদের মতামত তুলে ধরেন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে নানা প্রস্তাবনা দেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ এপ্রিল সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে বগুড়ায় পৌঁছাবেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে বগুড়া জজ আদালত চত্বরে নবনির্মিত ভবনের উদ্বোধন, ‘ই-বেল বন্ড’ অনলাইন সেবার উদ্বোধন এবং বগুড়া পৌরসভা চত্বরে ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর নামফলক উন্মোচন।

এছাড়া তিনি গাবতলী উপজেলা-এর বাগবাড়ী গ্রামে গিয়ে শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করবেন এবং স্থানীয়দের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ-এ জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০