সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে মৌলভীবাজার জেলার সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল ২০২৬ শনিবার দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সম্মেলনে প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার সদস্যদের (রুকন) দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, একজন রুকন হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে।

তিনি রুকনদের উদ্যেশ্যে আরো বলেন, যে কোন পরিস্থিতি মোকাবিলায় রুকনদের দৃঢ় শক্ত ও ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। দুনিয়াবি চাওয়া পাওয়া আশা-আকাঙ্কা, ইচ্ছা, পদ-পদবি পাওয়ার জন্য নয়, দায়িত্ত্বটা আমার শপথের সাথে জড়িত অঙ্গিকার এবং তা কেবল আল্লাহকে খুশি করার জন্যই পালন করতে হবে। তিনি আরো বলেন, আমার ভালো কাজের জন্য কে আমাকে স্বীকৃতি দিলো বা নাই দিলো তা ভাববার সময় নেই। আমাদের কাজ করে যাওয়াই হলো মূল কাজ। আমাদের সকল কাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে যাবো। আমাদের সব সময় আত্ত্বসমালোচনা করে নিজেকে তৈরী করতে হবে। উক্ত সম্মেলনে জেলার প্রায় পাঁচ শতাধিক রুকন উপস্থিত ছিলেন।

জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় উক্ত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া। সম্মেলনের দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনিক রিপোর্টিং সেশনে বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়।সম্মেলনটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০