সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিকের জন্য ঈদকে সামনে রেখে বিশেষ ভাতা ঘোষণা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিককে ৭ হাজার ৮০০ টাকা করে মোট ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকা বিতরণ করা হবে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে আয়োজিত ভাতা তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু এসব তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান মৌলভীবাজারে এক জনসভায় চা শ্রমিকদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল শ্রমিককে এ সুবিধার আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের পক্ষ থেকে শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। আদিবাসী নেতা নারায়ন কর্মী এ বিষয়ে একটি মানপত্র পাঠ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, সাবেক আহ্বায়ক জয়নাল আবদেীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চা শ্রমিক নেতা নারায়ন কুর্মী ও নারায়ন কালোয়ারসহ বিভিন্ন বাগানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০