সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাম্মি আহমেদ আজমীর :
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬ ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মীর আহমেদ তারিকুল ওমর। এসময় তিনি বলেন,ঈদকে সামনে রেখে সড়কে যানজট ও দুর্ঘটনা এড়াতে সবাইকে আইন মেনে চলতে হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।

এছাড়া এসময় সভায় উপস্থিত ছিলেন,বিআরটিএ পরিচালক (যুগ্ম সচিব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসসাদিকজামান,সিরাজগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক আবু নাঈম,বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি টি এম হেমায়েত মনসুর হিল্লোল এবং জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য: সভায় মহাসড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ,অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন পরিহার, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন,সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে নিরাপদ,স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০