শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভারতের শক্তিতে দেশে ফিরতে চায় ফ্যাসিবাদী হাসিনা : জোনায়েদ সাকি

ফটোকার্ড

ঢাকা : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ভারতের শক্তিতে দেশে ফিরতে চায় ফ্যাসিবাদী হাসিনা। 

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গণসংহতি আন্দোলন গাজীপুর কমিটির উদ্যোগে উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে এক গণসংলাপে তিনি এ সব কথা বলেন।

গণসংলাপে জোনায়েদ সাকি আরো বলেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও রূপান্তর ঘটাতে হবে। যাতে জনগণ, রাষ্ট্র, সমাজ সবক্ষেত্রে গণক্ষমতায়ন হয়, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হয়। 

তিনি গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আহবান জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র ও উসকানি মোকাবেলা করে জনগণের ঐক্যের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আর কোনো স্বার্থ নেই। গণসংহতি আন্দোলন দেশের জনগণের পক্ষে লড়াই করছে। আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা, সামাজিক,অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকারসহ জনগণের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম করছি। দেশের সর্বস্তরের জনগণের যে আত্মত্যাগ, শিক্ষার্থীদের যে আত্মদান তাকে ধরেই বাংলাদেশকে গড়তে হবে। এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করতে ভূমিকা নিতে হবে। ভারতের আধিপত্য আগ্রাসন পুনরায় ফিরতে দেয়া হবে না।

গাজীপুর জেলা আহবায়ক  আমজাদ হোসেনের সভাপতিত্বে গণসংলাপে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমন্ডলীর সদস্য দীপক রায়, গাজীপুর জেলা যুগ্ম আহবায়ক লুবনা ইয়াসমিন, কালিয়াকৈর উপজেলার আহ্বায়ক আশরাফুল ইসলাম খোকন, আশুলিয়া থানা সদস্য সচিব নুরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা আহ্বায়ক ফাতেমা রহমান বিথি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০