সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ ” দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে শুদ্ধতা” এ প্রতিপাদ্য  নিয়ে- সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস -২০২৪ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট  চন্দন দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন,  দুদক ( সমন্বিত জেলা কার্যালয়)  পাবনা’র  সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর তিনি তার বক্তব্য বলেন, আপনারা দুর্নীতির সুনির্দিষ্ট প্রতিবেদন দেন আমরা দুর্নীতিকে ধ্বংস করে দিবো, দুর্নীতি করতে দেওয়া হবে না ।  দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে, আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে। 

অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র  সহকারী কমিশনার রোমানা রিয়াজ। এসময়ে জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,  সুধীজন,  স্কাউট, রোভার স্কাউটস, বিএনসিসির শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০