সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বিশ্বে মাত্র দুইজন নেতা আছেন: এরদোয়ান

আন্তর্জাতিক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান বলেছেন,বর্তমানে বিশ্বে মাত্র দুইজন নেতা আছেন। এরা হচ্ছেন তিনি নিজে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরদোয়ান বলেছেন, ‘বর্তমানে বিশ্বে অভিজ্ঞ নেতা আছেন মাত্র দুইজন। এরা হচ্ছেন আমি নিজে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন আমি এটা বলছি না যে, কারণ তাদের মধ্যে আমি নিজেও আছি।

তিনি বলেছেন, কিন্তু আমি ২২ বছর ধরে ক্ষমতায় আছি, পুতিনের প্রায় কাছাকাছি। অন্যরা চলে গেছেন। এবং আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে।

রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন,জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে।’রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানিয়েছে।

এরদোয়ান আরো বলেছেন, জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডরকে তিনি খুব সম্মান করতেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের প্রতিও তার সম্মান বোধ ছিল ভিন্ন রকমের এবং সত্যিই তিনি ছিলেন খুব ভালো একজন নেতা। যেমন ধরুন-রমজানের সময় (মানে মুসলমানদের পবিত্র রমজান মাসে সন্ধার খাবারের সময়-তাস) তিনি আমাদের ইফতারির টেবিলে বসে কখনো বিয়ার পান করতেন না। তিনি মুসলমানদের প্রতি খুব সম্মান দেখাতেন।

তুরস্কের নেতা বলেছেন, ‘শ্রোয়েডরের সঙ্গে আমাদের সংলাপ এখনো চলে এবং তিনি মাঝে মাঝে তুরস্ক সফরে এলে তখনো তার সঙ্গে আমাদের সংলাপ বা আলাপ-আলোচনা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০