মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

৩ নং বহুলী ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন, পরিচালক,স্থানীয় সরকার,রাজশাহী বিভাগ (যুগ্ম সচিব) পারভেজ রায়হান

শেখ মোঃ এনামুল হক ঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়ন পরিষদ ও বহুলী ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় স্হানীয় সরকার’র পরিচালক (যুগ্ম সচিব) পারভেজ রায়হান। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) সকাল ১০ টায় বহুলী ইউনিয়ন পরিষদে রাজশাহী বিভাগীয় স্হানীয় সরকার’র পরিচালক ( যুগ্ম সচিব) পারভেজ রায়হান পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, ৩ নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।

ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে বহুলী গুচ্ছ গ্রাম সংলগ্ন কাঠের ব্রিজ, কালিদাসগাঁতী আলতাবের বাড়ীর মসজিদ হতে রাজা হালিমের বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা এবং রতনী মোড় পাকা রাস্তা হতে ইনসাব আলীর বাড়ী পর্যন্ত পাকা রাস্তা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি কাজের গুনগত মানের প্রশংসা করেন ও সকল কাজের গুনগত মান বজায় রাখার আহবান জানান।

তিনি আরও বলেন, স্হানীয় সরকার বিভাগ জণগণের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর এজন্য ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। জণগণ যেনো সেবা নিতে এসে বিড়ম্বনার শিকার না হোন সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

এ-সময় সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর এলজিইডি’র ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ মোল্লা, ৩ নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ, ৩ নং বহুলী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আসলাম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০