শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

বেলকুচিতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ৪ সিএনজি চালককে জরিমানা

মােঃ জুবায়ের হোসাইন, বেলকুচি প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কে সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার ( ১ জুন ২০২৬) বিকালে বেলকুচি মুকুন্দগাতী পৌর সিএনজি স্ট্যান্ডে বেলকুচি থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে বেলকুচি এনায়েতপুরগামী সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে সিএনজি চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে ৪জন সিএনজি চালককে মোট ৮,০০০টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান,বলেন ঈদ পরবর্তী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়। এতে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইনে প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় করবে না বলে তারা প্রতিশ্রুতি দেন।

তিনি আরো বলেন অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস-সিএনজি সহ সকল যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে গ্রাম্যমান আদালত পরিচালনা করবে,

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০