শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

রায়গঞ্জে পুলিশী অভিযানে ডাকাত ও মাদক ব্যবসায়ী সহ  গ্রেপ্তার-৬

সেলিম রেজা,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২ জুন ২০২৬) রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কুখ্যাত ডাকাত আক্তার মন্ডল (৫০)। তিনি উপজেলার রামকৃষ্ণপুর কোদলা গ্রামের সোনা মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ৪ ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এছাড়া গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন আবু তালেব (২৮) পিতা আলিমুদ্দিন, গ্রাম বন্দিহার মোঃ রেজাউল করিম (৪০), পিতা আবুল হোসেন, গ্রাম চান্দাইকোনা রিপন (২৩) পিতা মজিদ সেখ, গ্রাম চর ব্রাহ্মণবাড়িয়া মোঃ শয়ন মিয়া ওরফে জাকারিয়া (৩০), পিতা স্বপন মিয়া, গ্রাম চান্দাইকোনা এবং নিয়মিত মামলার আসামি ও মাদক ব্যবসায়ী ভুট্ট খলিফা (৩৮) পিতা রইচ উদ্দিন, গ্রাম নিঝুরি উত্তরপাড়া।

পুলিশ সূত্রে জানা যায়, আবু তালেবের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলা, রেজাউল করিমের বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট এবং অপর আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার্স কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০