শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

বিএনপি ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে ঈদ করতে পেরেছে- সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়ায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাইদুর রহমান বাচ্চু বলেন, “বিগত বছরগুলোতে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যেত। ঈদের আগে গরু চুরি, মহাসড়কে ছিনতাই, ডাকাতি এবং ঈদের পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘর্ষ, মারামারি ও বাড়িঘর ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতো। কিন্তু এবার মানুষ অনেক বেশি স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছে।”

তিনি দাবি করেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম ঈদুল আজহা, যা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় এবং স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির কারণে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল। ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে তাদের ব্যবসা পরিচালনা করেছেন এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদের কেনাকাটা ও যাতায়াত সম্পন্ন করতে পেরেছেন।”

তিনি আরও বলেন, “এবার ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গরু চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা বিভিন্ন এলাকায় সংঘর্ষের মতো বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং জনগণের সহযোগিতার ফলেই এমন ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”

সাইদুর রহমান বাচ্চু জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সিরাজগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় সিরাজগঞ্জে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে এবং জেলার উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০