শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে পিপুলবাড়িয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান,৩ প্রতিষ্ঠানে জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত বসুন্ধরা সুইট মিট ও আকবরী সুইট মিট নামক দুটি প্রতিষ্ঠান ও একটি মুদিখানা দোকানে অভিযান পরিচালনা করে।

বুধবার (০৩ জুন ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৪৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানকালে বসুন্ধরা সুইট মিট ও আকবরী সুইট মিট নামক দুটি প্রতিষ্ঠানে পণ্যের লেবেল ব্যবহার না করা, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এসব কার্যক্রম মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এছাড়া বাজারের একটি মুদিখানা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও চুরুট বিক্রয়ের অপরাধে আরেকটি মামলা দায়ের করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মোট ৩টি মামলা দায়ের করা হয় এবং ৪৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিমা খাতুন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিমা খাতুন জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০