শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আব্দুল ওয়াহাব

ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আব্দুল ওয়াহাব। তাঁর এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে সিরাজগঞ্জ জেলায় যুবদলের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আব্দুল ওহাব দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় যুবদলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

সিরাজগঞ্জ জেলা যুব দলের যুগ্ম- সাধারণ সম্পাদক মো:ফকরুল ইসলাম তালুকদার রাকিব বলেন,সিরাজগঞ্জের সন্তান বড় ভাই আব্দুল ওয়াহাব কে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক প্রিয় নেতা তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানাই। আরও ধন্যবাদ জানাই সিরাজগঞ্জের অভিভাবক বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বিদ্যুৎ জ্বালানি,খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ কে। সেই সাথে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফকরুল ইসলাম তালুকদার রাকিব আরও বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্ত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল নব নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব ভাইয়ের নেতৃত্বে সিরাজগঞ্জের যুব দলের নেতাকর্মীরা যুবদল কে আরও শক্তিশালী ও গতিশীল হবে।

উল্লেখ্য: এদিকে আব্দুল ওয়াহাব এই পদপ্রাপ্তিতে খবর পেয়ে যুবদলের দলীয় নেতা কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০