শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে এবং ধান চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পাবনা জেলা বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার ৪ নং ওয়াডের শারুটিয়া কমিউনিটি সেন্টার কাম-পাবলিক লাইব্রেরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।  
৪ জুন বৃহস্পতিবার কর্মশালায় মো: গোলজার হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শারমিন জাহান, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন “জমির পরিমাণ কমলেও জনসংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে অল্প জমিতে অধিক ফলন পেতে আধুনিক উৎপাদন কলাকৌশল ও উচ্চফলনশীল হাইব্রিড জাতের বিকল্প নেই।বিশেষ করে আমন মৌসুমে ব্র্যাকের জনপ্রিয় জাত ‘ব্র্যাক ধান ১০’ ও ‘রাজা’ ধান চাষের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন মানিক রাহা আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, বগুড়া অঞ্চল, বগুড়া কর্মশালায় এ আরএসএম মানিক রাহা তার সেশনে ব্র্যাকের পরিচিতি কৃষকদের মাঝে তুলে ধরেন।
তিনি হাইব্রিড ধান ও উচ্চ ফলনশীল ধান কি এবং সেগুলোর মধ্যে বেসিক পার্থক্য কি তা তুলে ধরেন। তিনি ব্র্যাকের হাইব্রিড জাতের ধানের বৈশিষ্ট্য এবং দেশের সামগ্রিকভাবে ধানের উৎপাদন বৃদ্ধিতে হাইব্রিড ধানের চাষের গুরুত্ব আলোচনা করেন।

পাবনা ব্র্যাক সিড এর টিএসও সুমন সাহা আধুনিক বীজতলা তৈরি, সঠিক বয়সে চারা রোপণ এবং সার ও সেচ ব্যবস্থাপনা নিয়ে আলোকপাত করেন। এছাড়া ধানের উৎপাদন বাড়াতে লাইন লোগো ও পার্সিং পদ্ধতির উপযোগিতা তুলে ধরেন তিনি।
কর্মশালায় এলাকার প্রায় ৬০ জন আদর্শ কৃষক অংশগ্রহন করেন প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে ব্র্যাকের জনপ্রিয় জাত রাজা ধানের বীজ বিতরন করা হয়।
আয়োজকরা জানান, ব্র্যাক সিড বিশ্বাস করে দেশজুড়ে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোঃ ইমরান হোসেন, এএসও, ব্র্যাক সিড, পাবনা।  
ডিলার মো: রফিকুল হাসান, ভাঙ্গুড়া,পাবনা সহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০