শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

তানোরে নেসকোর ঝুলন্ত তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ৯ প্রাণির মৃত্যু !

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) লব্ব্যাতলা ব্রিজ সংলগ্ন চারণ ভুমিতে ঝড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে  ৭টি গরু ও ২টি শেয়াল মারা গেছে। গত (৪জুন) বৃহস্পতিবার বিকেলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে বিদ্যুতের খুঁটি থেকে তার বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। কিন্ত্ত বিদ্যুৎ বিভাগকে জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। 

শুক্রবার (৫জুন ২০২৬) সকালে চারণ ভুমির এসব জমিতে প্রতিদিনের মতোই এলাকার কৃষকদের বেশ কিছু গরু ঘাস খাচ্ছিল। কিন্তু বিদ্যুতায়িত জমিতে প্রবেশ করা মাত্রই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ৭টি গরু মারা যায়। একই সময়ে ওই জমির আশপাশে থাকা ২টি বুনো শেয়ালও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এসব গরুর মধ্য চারটি গরু (গর্ভবতী), একটি গরুর তিন ‘মাস আগে বাছুর হয়েছে, আর দুটি গরু বকনা। তাদের অভিযোগ, ঝড়-বৃস্টির পর বিদ্যুৎ বিভাগে জানানো হলেও  ঝুঁকিপূর্ণ খুঁটি বা ছেঁড়া তারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি। যদি সময়মতো তদারকি করা হতো, তবে কৃষকদের এই বিশাল ক্ষতি হতো না।

স্থানীয়রা জানান, তালন্দ মহল্লার মুঞ্জুর হোসেনের একটি, সুমাসপুর মহল্লার মোজাফফর আলীর একটি, হরিদেবপুর মহল্লার সুধা রাণীর দুটি, নিতেন চন্দ্রের একটি ও চকু রাণীর একটি মোট সাতটি গরু মারা গেছে।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাসভারী হয়ে উঠে। এতে কৃষকদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র সম্বল ও উপার্জনের মাধ্যম এসব গরু হারিয়ে তারা দিশেহারা ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের বুকফাটা আর্তনাদ ও কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লবাতলা ব্রীজের পুর্বদিকের মাঠে বিএমডিএ’র একটি গভীর নলকুপ রয়েছে। গভীর নলকুপটি পরিচালনা করছেন রিপন। গভীর নলকুপে দীর্ঘদিন যাবত ঝুঁকিপুর্ণ সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে প্রায় দেড়মাস থেকে গভীর নলকুপ বন্ধ তার পরেও লাইনে সংযোগ সচল রয়েছে। অপর দিকে অবৈধ ভাবে মোটরের চালান আইনাল।

এদিকে গভীর নলকুপের খুটি থেকে নীতিমালা লঙ্ঘন করে বাঁশের খুটি দিয়ে মটর অবৈধ সেচ মটরে সংযোগ দেয়া হয়েছে। ভোক্তভোগীরা বলছেন এই মৃত্যুর জন্য দায়ি অবৈধ মটর মালিক আইনাল ও ডিপ টিউবয়েল অপারেটরের । বিদ্যুৎ বিভাগ ঘুষ নিয়ে নীতিমালা লঙ্ঘন করে সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। ফলে বিদ্যুৎ বিভাগের পাশাপাশি মটর মালিক এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন,ঘটনার খবর শুনেছি, ঘটনা স্থল পরিদর্শন করে তাদের আর্থিক সহায়তা দেয়ার ব্যবস্থা করা হবে।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এবিষয়ে এখানো কোনো অভিযোগ হয়নি।

এবিষয়ে বিদ্যুৎ বিভাগ (নেসকো) তানোর আবাসিক প্রকৌশলী অমিত হাসান বলেন, গভীর নলকুপের মিটার পর্যন্ত তাদের দায়িত্ব।।মিটারের পরে যারা বিদ্যুৎ সংযোগ নিয়েছেন সেটা তাদের দায়িত্ব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০