ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল
উপজেলার রসুলপুর ইউনিয়ন এর শালিয়াবহ -জাঙ্গালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল লতিফ ফরমান বাড়িতে গত ১ পহেলা জুন সোমবার বিকালে নিজ পরিবারের মাঝে গ্রাম্য শালিশের আয়োজন করা হয় ।
উক্ত শালিশের মাঝে এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল লতিফ ফরমান
এর বড় ভাইয়ের ছেলে মোঃ রফিকুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে ৫-৬ জন মিলে পূর্ব পরিকল্পনা মাফিক পেছন দিক দিয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি,লাথি,ও মাথায় আঘাত করতে শুরু করে— অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল লতিফ ফরমান এর উপরে যে কারণে তিনি মাথা ফেঁটে মারাত্মক ভাবে আহত হয়ে ঘাটাইল সদর হাসপাতালে ভর্তি হয় ।
সরেজমিনে গিয়ে জানা যায় একটি কলা বাগানের মাঝ পাতা গরু খেয়ে ফেলেছে,এই বিষয় কে কেন্দ্র করে তারা অভিযোগ আনে । এবং পারিবারিক শান্তির জন্য তারা শালিশের আয়োজন করে,কিন্তু বিবাদী গণের উদ্দেশ্য ছিলো ভিন্ন যে কারণে তারা মারামারি করে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল লতিফ ফরমান এর উপরে আক্রমণ করে,তাঁর মাথা ফাটিয়ে দেয়,এবং সে চরম ভাবে আহত হয়ে- এবং আহত লতিফ ফরমান কে ঘাটাইল হাসপাতালে ভর্তি করা হয় । এবং পরে ঘাটাইল থানায় একটি অভিযোগ ডায়েরি করা হয়






