শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম শাহিন


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (৭ জুন ২০২৬) দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে দায়িত্ব গ্রহণ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণ শেষে বক্তব্যে মো. সাইফুল ইসলাম শাহিন বলেন, “সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে উল্লাপাড়ার একটি আসন বিএনপি পায়নি। আমি উল্লাপাড়ার মানুষ। হয়তো ওই এলাকার দায়িত্ব পালনের জন্য দল আমাকে এ দায়িত্ব দিয়েছে।”
তিনি আরও বলেন, জেলা পরিষদের আওতায় যেসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে, সেগুলো সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হবে। তিনি উল্লেখ করেন, “প্রশাসকের পদটি একটি রাজনৈতিক পদ। জনগণের কাছে দায়বদ্ধ থেকে আমি জনগণের সেবা করতে চাই। আমার সব কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যেই থাকবে।

এ সময় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন, দল তা আন্তরিকভাবে গ্রহণ ও স্বাগত জানায়। তারা বলেন, “একজন দক্ষ ও সুশিক্ষিত ব্যক্তিকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি সবসময় নতুন প্রশাসককে সহযোগিতা করবে।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০