মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের ২০২৪-২০২৫ একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে মওলানা ভাসানী কলেজের আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী কলেজের  গভনিং বডির সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ভাসানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ  সিরাজ উদ্দিন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত ছাত্র-ছাত্রীদেরকে বরণ ও ছাত্র -ছাত্রীদের উদেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -২(সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা,  যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,  মাওলানা ভাসানী কলেজের বিদ্যুৎসাহী গভনিং বডি অন্যতম সদস্য তানভীর মাহমুদ পলাশ, জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মিলন হক রন্জু, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, মাওলানা ভাসানী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ,  এছাড়াও আরো বক্তব্য রাখেন,  বৈশম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদীসহ অন্যন্য সমন্বয়কগণ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সালমান জোয়ার্দার, আমানুল্লাহ আসিফ, প্রমুখ।
আলোচনা শেষে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০