শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে স্বেচ্ছাশ্রমে ৫০০ মিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেম্বার পরিচালক আলামিন

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জ পৌরসভার জানপুর বটতলা এলাকার প্রায় ৫০০ মিটার রাস্তা স্থানীয় বাসিন্দাদের উদ্যোগ ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আলামিন’র সহযোগিতায় সংস্কার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলামিন বলেন, দীর্ঘদিন ধরে জানপুর উঁচু বটতলা থেকে নিচু বটতলা পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এই রাস্তা দিয়ে জানপুর, রানীগ্রাম, পাঁচটাকুড়িসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। রাস্তার দুরবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সংস্কার কাজ বিলম্বিত হওয়ায় এলাকার যুবসমাজ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি। বর্তমানে প্রায় ৫০ থেকে ৬০ জন স্বেচ্ছাসেবক এই কাজে শ্রম দিচ্ছেন। সবার সহযোগিতায় দ্রুত কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০