শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে ফেসবুকে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে সাংবাদিক ইন্নার মানহানির মামলা

মো. সোহান সেখ :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে মানহানির অভিযোগে হাসান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার শুনানি শেষে আদালতের বিচারক সুমন কুমার কর্মকার আসামি হাসান আলীর বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
আদালতের পেশকার স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামি হাসান আলী সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মধ্যপাড়া মহল্লার বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩০ মে হাসান আলী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শরীফুল ইসলাম ইন্নার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করেন। ওই পোস্টে দাবি করা হয়, ছাত্রলীগ নেতা আসিফ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মামলা বাণিজ্যের মাধ্যমে শরীফুল ইসলাম ইন্না তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, ফেসবুকে প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আসিফের মৃত্যুর ঘটনায় তার মা আসমানী বাদী হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় শরীফুল ইসলাম ইন্নার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, সাংবাদিক হিসেবে সত্য ঘটনা তুলে ধরার কারণে বিভিন্ন সময় অসাধু চক্রের রোষানলে পড়তে হয় শরীফুল ইসলাম ইন্নাকে। তার পেশাগত সুনাম ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনে হাসান আলী সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মিথ্যা তথ্য প্রচার করেছেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, আসামির প্রচারিত তথ্যের কারণে বাদীর ব্যাপক মানহানি হয়েছে। এ কারণে আইনগত প্রতিকার চেয়ে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আদালত আসামি হাসান আলীর বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০